ঢাকাSaturday , 8 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিবারাত্রির টেস্টে ফিরতে চান ডি ভিলিয়ার্স

Link Copied!

de-viliarsস্পোর্টস ডেস্ক : গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকা দলের হয়ে ভারত সফর থেকে টানা খেলে আসছিলেন এবি ডি ভিলিয়ার্স। এই ধারাবাহিকতা চলতে থাকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইপিএল ও সিপিএলের মতো টুর্নামেন্টগুলো পর্যন্ত।
তবে টানা ম্যাচের ধকল শেষে সম্প্রতি ইনজুরিতে পড়েছেন প্রোটিয়া তারকা ভিলিয়ার্স। কনুইয়ের চোটের কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজ থেকে ছিটকে পড়েছেন তিনি। তবে ক্রমেই ফিটনেস ফিরে পাচ্ছেন তিনি। আশা করছেন, অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচে মাঠে নামতে পারবেন তিনি।
এ প্রসঙ্গে ‘ফাইভ এএ’ রেডিওকে দেওয়া এক সাক্ষাতকারে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি ইনজুরি কাটিয়ে ওঠার চেষ্টা করছি। সেরে ওঠার জন্য সার্জন এবং ডাক্তাররা পুনর্বাসনে যাওয়ার পূর্বে আমাকে ছয় সপ্তাহ সময় দিয়েছেন। এরপর ফিটনেস ফিরে পেলে আমি অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে সুযোগ পেতে পারি। অ্যাডিলেড ওভালে দিবারাত্রির ম্যাচটি খেলতে পারলে স্বপ্ন সত্যি হবে।’
২৭ সেপ্টেম্বর ইনজুরিতে পড়েন ডি ভিলিয়ার্স। তার কনুইয়ের চোটের পর প্রোটিয়া ম্যানেজার মোহাম্মদ মোসাজি বলেছিলেন, সেরে উঠতে আট থেকে দশ সপ্তাহ সময় লাগতে পারে ডি ভিলিয়ার্সের। ২২ নভেম্বর কিংবা ৬ ডিসেম্বরের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারেন তিনি।
কনুইয়ে চোট পাওয়ায় গত ৩ অক্টোবর ডি ভিলিয়ার্সের অস্ত্রোপচার প্রয়োজন হয়। সাত সপ্তাহ পর ২২ নভেম্বর অ্যাডিলেডে টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচে দলের হয়ে মাঠে নামতে পারবেন বলে বিশ্বাস প্রোটিয়া মারকুটে ব্যাটসম্যানের।