ঢাকাSaturday , 8 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানিদের তোপের মুখে আদনান সামি

Link Copied!

adnan-samiবিনোদন ডেস্ক : পাকিস্তানি বংশোদ্ভুত জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামি। সম্প্রতি ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের প্রশংসা করে পাকিস্তানিদের তোপের মুখে পড়েছেন তিনি।
স্যার্জিক্যাল স্ট্রাইকের পর মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইট বার্তায় আদনান সামি লেখেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি অসাধারণ, সফল, সুদক্ষ এবং কৌশলী আঘাতের জন্য ভারতের প্রধানমন্ত্রীকে এবং আমাদের আর্মস ফোর্স বাহিনীকে অনেক শুভেচ্ছা।’
আদনান সামির এই টুইটের পর তাকে নিয়ে বিদ্রূপ শুরু করেন পাকিস্তানিরা। অনেকেই তাকে প্রতারক এবং বহুরূপী বলে সম্বোধন করেন। অনেক পাকিস্তানি টুইটারে তাকে গালিগালাজ করেছেন এবং তিনি শিকড় ভুলে গেছেন বলে তার প্রতি ঘৃণা প্রকাশ করেছেন।
এদিকে তার টুইটে পাকিস্তানিদের এমন প্রতিক্রিয়া দেখে আদনান সামি আরো একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘পাকিস্তানিরা আমার আগের টুইটে অনেক খেপেছেন। তাদের এই রাগ এটিই প্রমাণ করে যে, তারা সন্ত্রাসী এবং পাকিস্তানিদের একই দৃষ্টিতে দেখে।’
পাকিস্তানি বংশোদ্ভূত আদনান সামির জন্ম ব্রিটেনে। বেশকিছু গানের মধ্য দিয়ে বলিউডে জনপ্রিয়তা লাভ করেন তিনি।
২০০১ সালের ১৩ মার্চ এক বছরের ভিজিটের ভিসা নিয়ে প্রথম ভারতে প্রবেশ করেন আদনান সামি। এরপর অনেকবারই তাকে ভিসার মেয়াদ বাড়াতে হয়েছে। সর্বশেষ গত বছর ২৬ মে ভিসার মেয়াদ শেষ হলে তিনি ভারতীয় সরকারের কাছে সেই দেশে থাকার বৈধতা চেয়ে আবেদন করেন। পরে ভারতীয় সরকার তা অনুমোদনও করে।