ঢাকাSaturday , 8 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তামান্নার বিরুদ্ধে প্রযোজকের অভিযোগ

Link Copied!

tamannahবিনোদন ডেস্ক : ‘মিল্ক বিউটি’ খ্যাত ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বিজয় সেথুপাথি পরিচালিত ধার্মা দুরাই সিনেমার জন্য অনেক ইতিবাচক সাড়া পেয়েছেন তিনি। এবার একই সিনেমার জন্য নেতিবাচক খবরে এ অভিনেত্রী। তামান্নার বিরুদ্ধে ভারতের দক্ষিণী অভিনয়শিল্পীদের অ্যাসোসিয়েশনে অভিযোগ করেছেন সিনেমাটির প্রযোজক।
বর্তমানে তামান্না তার পরবর্তী সিনেমা দেবী’র (তেলেুগু-অভিনেত্রী এবং হিন্দি-তুতাক তুতাক তুতিয়া) প্রচারণা নিয়ে ব্যস্ত। ধার্মাদুরাই সিনেমার প্রযোজক আর. কে. সুরেশ অভিযোগ করেছেন-তামান্না ধার্মা দুরাই সিনেমার প্রচারণা ঠিক মতো করেননি। কিন্তু দেবী সিনেমার প্রচারণায় অনেক সময় ব্যয় করছেন।
প্রযোজক সুরেশ অ্যাসোসিয়েশনের কাছে দাবি করেছেন, তারা যেন এ বিষয়ে তামান্নার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। তামান্না অবশ্য এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।
এএল বিজয় পরিচালিত দেবী সিনেমায় তামান্না ছাড়াও আরো অভিনয় করছেন প্রভু দেবা এবং সোনু সুদ। আগামী ৭ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।