ঢাকাSaturday , 8 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে বাস খাদে পড়ে চালক নিহত

Link Copied!

Bus-Accidentরংপুর প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলায় চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী একটি নাইটকোচ খাদে পড়ে যায়। এতে চালক নিহত ও কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছেন। শনিবার সকাল ৯ টার দিকে বেইলি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম সোহাগ মিয়া। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী সাদ্দাম এন্টারপ্রাইজের একটি নাইট কোচ বেইলি ব্রিজ এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি খাদে পড়ে চালক সোহাগ ঘটনাস্থলেই মারা যায়।