ঢাকাSaturday , 8 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

Link Copied!

marderসিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মনিরুল ইসলাম (২৮) নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১১টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের যমুনা নদীর পঞ্চসোনা চরে তাকে হত্যা করা হয়। মনিরুল ইসলাম বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও চক-বয়রা গ্রামের আজিজুল হকের ছেলে।
দুর্বৃত্তদের গুলিতে মনিরুল ইসলামের ভাগ্নে রাসেল শেখ আহত হয়েছেন। রাসেল চক-বয়রা গ্রামের আছের আলীর ছেলে।সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, শুক্রবার রাত ১১টার দিকে মনিরুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তার ভাগ্নে রাসেল শেখ আহত হন। স্থানীয়দের কাছে খবর পেয়ে রাত ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ওসি আরো জানান, মনিরুলের সঙ্গে যমুনার চরের অপরাধীদের সখ্য রয়েছে। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে মনিরুলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।