ঢাকাThursday , 6 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে জেএমবির ৮ নারী সদস্য কারাগারে

Link Copied!

jmb011সিরাজগঞ্জ প্রতিনিধি : আদালতে হাজিরা শেষে নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৮ নারী সদস্যকে কারাগারে পাঠিয়েছেন সিরাজগঞ্জের একটি আদালত।
বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (পৃথক দুটি আদালত) আদালতে হাজির করে পুলিশ। হাজিরা শেষে আদালতের বিচারক নজরুল ইসলাম ও শরিফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী ২৬ অক্টোবর পরবর্তী হাজিরার তারিখ নির্ধারণ করা হয়েছে।
এরা হলেন- সলঙ্গা উপজেলার বাদুল্লাপুর গ্রামের নাদিরা তাবাসসুম রানী (৩০), বগুড়ার শাহজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোটের হাবিবা আক্তার মিশু (১৮), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোচাগঞ্জ গ্রামের রুমানা বেগম (১৯), বগুড়ার শাহজানপুর উপজেলার পরানবাড়িয়া গ্রামের রুমানা আক্তার রুমা (২১), সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পশ্চিম বড়ইতলা গ্রামের আবু সাঈদের স্ত্রী ফুলেরা বেগম (৪৫), তার দুই মেয়ে শাকিলা খাতুন (১৮) ও সালমা খাতুন (১৬), একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রাজিয়া বেগম (৩৫)।
গত ২৩ জুলাই সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর এবং ৫ সেপ্টেম্বর কাজিপুর উপজেলার বড়ইতলী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি বই, কম্পিউটারসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে পুলিশ।