ঢাকাWednesday , 5 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহবাগে ছুরিকাঘাতে যুবক নিহত

Link Copied!

armsনিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগে ছুরিকাঘাতে মো. হাবিব (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।মঙ্গলবার দিনগত রাত আড়াইটায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।ঢামেক ক্যাম্প পুলিশের উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাত দেড়টার দিকে হাবিবকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রয়েছে।
শাহবাগ থানার উপপরিদর্শক মোমিনুর রহমান বলেন, রাত দেড়টার দিকে হাবিবকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনের ফুটওভার ব্রিজের ওপর ছুরিকাঘাত করা হয়। তিনি ফুটওভার ব্রিজেই ঘুমাতেন ও মাদকাসক্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক নিয়ে তার সঙ্গীর সঙ্গে ঝগড়া হয়। পরে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।