ঢাকাTuesday , 4 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এজেন্টদের বিচার করায় পাকিস্তানের গাত্রদাহ হচ্ছে

Link Copied!

Shajahanনিজস্ব প্রতিবেদক : ‘একাত্তরে পরাজিত হয়ে পাকিস্তান বসে নেই, ষড়যন্ত্র করছে। পাকিস্তানের এজেন্টদের বিচার করায় তাদের গাত্রদাহ হচ্ছে। তারা এখন চিমটি কাটছে, সামনে বড় থাবা মারতে চায়।’ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মুক্তিযোদ্ধা যুব কমান্ড আয়োজিত ‘জঙ্গিবাদ সন্ত্রাস ও সাম্প্রদায়িক রাজনীতি প্রতিরোধে যুব সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
বিএনপিকে পাকিস্তানের অনুসারী অভিহিত করে নৌমন্ত্রী তাদের উদ্দেশে বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার হয়ে গেছে, এ কথা ভেবে নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা ৭১ ভুলি নাই, ২০১৩, ১৪, ১৫ ভুলি নাই। পাকিস্তানের অনুসারী হয়ে যারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে, তাদের বিচার আমরা করব।’
বাংলাদেশের মানুষ পাকিস্তান এবং তাদের সহযোগী বিএনপি, জামাতের বিরুদ্ধে সোচ্চার আছে বলেও মন্তব্য করেন শাজাহান খান।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে আমরা পাকিস্তানকে পরাজিত করেছি। কিন্তু আমরা যুদ্ধের ক্ষয়-ক্ষতির পাওনা বুঝে পাইনি। সেজন্য আমরা আন্তর্জাতিক অঙ্গনে কাজ করে যাচ্ছি।’
তিনি বলেন, ‘১৯৭১ সালের যুদ্ধাপরাধী এবং ১৯৭৫ সালে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যাকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার যে বিল সংসদে পাশ হয়েছে, তাতে জনগণের আশার প্রতিফলন ঘটেছে।’
সার্ক সম্মেলন প্রসঙ্গে তিনি তিনি বলেন, ‘পাকিস্তানের ভুল  চিন্তা-চেতনার জন্যই তারা আজ একা হয়ে যাচ্ছে। সার্ক সম্মেলনে বাংলাদেশসহ অনেক দেশই যাবে না। বিশ্বের অন্যান্য দেশও পাকিস্তান দেখে তাদের মুখ ফিরে নিচ্ছে।’
নজরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়া, কবির আহম্মেদ খান, খন্দকার মোদাচ্ছের আলী প্রমুখ।