ঢাকাMonday , 3 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোটারবিহীন নির্বাচন হতে দেবো না

Link Copied!

noman1নিজস্ব প্রতিবেদক : ভোটারবিহীন কোনো নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিলে তিনি এ হুঁশিয়ারি দেন।
নোমান বলেন, ‘ভোটারবিহীন নির্বাচন করে আবার রাষ্ট্রক্ষমতায় যেতে চায় আওয়ামী লীগ। কিন্তু আমরা তা মেনে নিতে পারি না।’
দেশে গণতন্ত্র নেই দাবি করে নোমান বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধে জনগণের বিজয় বারবার হয়েছে, এবারও তার ব্যতিক্রম হবে না।
হান্নান শাহের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘তার মৃত্যু বিএনপির জন্য বজ্রাঘাতের মতো। জিয়া পরিবারের প্রতি তার ভালোবাসা ছিল অপরিসীম। তাকে হারিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।’
জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ সদস্য হেলেন জেরিন খান, শাহ মো. আবু জাফর, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, চিত্রনায়িকা শায়লা, সংগঠনের যুগ্ম সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, মোস্তফা গাজী দুদু প্রমুখ।