ঢাকাSaturday , 1 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির আকার বাড়ছে

Link Copied!

A.Legueনিজস্ব প্রতিবেদক : আগামী ২০তম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির আকার ৮১ করা হবে বলে জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার রাজধানীর ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে দপ্তর উপকমিটির বৈঠকে একথা বলেন কমিটির আহ্বায়ক ওবায়দুল কাদের।
তিনি বলেন, এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। যেখানে কমিটির পরিধি আগের চেয়ে সাত আটজন বাড়বে। কমিটির কার্যনির্বাহীতে ৮১ কিংবা ৮৩ হবে। তবে উপকমিটির সহসম্পাদক ১০০- এর মধ্যে রাখা হবে।
সম্মেলনে কাউন্সিলর সংখ্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা চূড়ান্তভাবে ঠিক করেছি ছয় হাজার ৫৭০ জন কাউন্সিলর সারাদেশে থেকে আসবে। এর বাইরে কতজন ডেলিগেট জেলা থেকে আসবে সেটা আগামী এক সপ্তাহের মধ্যে জেলা সভাপতি-সাধারণ সম্পাদকরা আমাদের কাছে তালিকা দিবেন।
এ ছাড়া সম্মেলনকে সফল করার লক্ষে দপ্তর উপকমিটি আটটি বুথ করে আটজন বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি। অপরদিকে ময়মনসিংহে নতুন কোনো সাংগঠনিক সম্পাদক না থাকায় আহমদ হোসেনকে দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।
তিনি আরো বলেন, এ পর্যন্ত ২১টি জেলার কাউন্সিলরদের নামের তালিকা হাতে পেয়েছি। আগামী এক সপ্তাহের মধ্যে বাকি জেলাগুলো কাউন্সিলর ও ডেলিগেটদের তালিকা দিতে হবে।
দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মেলনে কোনো ধরনের আত্মপ্রচার চলবে না। কেউ নিজের নাম দিয়ে, ছবি দিয়ে পোষ্টার ব্যানার, ফেস্টুন, লিফলেট বা বিলবোর্ড করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উন্নয়নের পথে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার নিয়ে ২০তম সম্মেলন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলেও উল্লেখ করেন তিনি।
সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসাইন, দপ্তর উপকমিটির সদস্য সুশান্ত বাইন প্রমুখ।