ঢাকাFriday , 30 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ কর্মসূচি

দৈনিক পাঞ্জেরী
September 30, 2016 11:32 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ও মালামাল ক্রোকের নির্দেশের প্রতিবাদে একদিনের কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এর প্রতিবাদে শনিবার দেশের জেলা ও মহানগরীতে বিক্ষোভ করবে সংগঠনটির নেতা-কর্মীরা।
শুক্রবার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু ।
সংগঠনটির দপ্তর সম্পাদক মো. আক্তারুজ্জামান বাচ্চু জানিয়েছেন, কর্মসূচি সফলভাবে পালন করার জন্য সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের আহ্বান জানানো হয়েছে।