ঢাকাThursday , 29 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানকে দাওয়াত করার প্রশ্নই ওঠে না

দৈনিক পাঞ্জেরী
September 29, 2016 10:05 pm
Link Copied!

nasimনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে পাকিস্তানের কাউকে দাওয়াত করার গুজব নাকচ করেছেন সংগঠনটির সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপ-কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মোহাম্মদ নাসিম।
অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিম বলেন, যারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, একাত্তরের ঘাতকদের পক্ষে প্রকাশ্যে পার্লামেন্টে কথা বলে, সে পাকিস্তানকে দাওয়াত করার প্রশ্নই ওঠে না। কেউ দাওয়াত করেনি, করবেও না।
মোহাম্মদ নাসিম আরো বলেন, কিছু পত্রিকার দেখেছি, পাকিস্তান থেকে নাকি কয়েকজন আসছে। কিন্তু পাকিস্তানকে দাওয়াত করার প্রশ্নই ওঠে না। কেউ দাওয়াত করেনি, করবেও না। অনুমাননির্ভর কোনো নিউজ দেওয়া ঠিক না। আমাদের জাতীয় কাউন্সিলে যারা আসবেন, তাদের সুনির্দিষ্ট নামসহ আপনাদের জানানো হবে।
অভ্যর্থনা উপ-কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন প্রমুখ
আগামী ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক সম্মেলন হবে।