ঢাকাTuesday , 27 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় লালনভক্ত নারীর লাশ উদ্ধার

দৈনিক পাঞ্জেরী
September 27, 2016 12:49 pm
Link Copied!

deadকুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া থেকে সবুরা খাতুন (৫৫) নামে এক লালনভক্তের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শহরের জগতি রেলওয়ে স্টেশন থেকে তার লাশ উদ্ধার করা হয়। সবুরা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মোকাছেদ আলীর স্ত্রী।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) রবিউল ইসলাম জানান, সকালে জগতি রেলওয়ে স্টেশনে এক নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সবুরা খাতুন লালন শাহর ভক্ত ছিলেন।