ঢাকাTuesday , 27 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

দৈনিক পাঞ্জেরী
September 27, 2016 12:48 pm
Link Copied!

Accidentবাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আজিম সিকদার (৩০) নামে এক যুবক নিহত ও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের আদালত প্রাঙ্গণের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। আজিম বাগেরহাটের কচুয়া উপজেলার বারুইখালী গ্রামের ইমাম আলী শিকদারের ছেলে।
আহতরা হলেন বাগেরহাট ষাটগম্বুজ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুর রহমান, কচুয়ার বারুইখালী গ্রামের ভ্যানচালক সোহরাব সেখ ও আজিম সিকদারের ভাই আলমগীর সিকদার।
বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, আদালত প্রাঙ্গণের সামনের সড়কে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।