ঢাকাTuesday , 27 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমিনবাজারে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু

দৈনিক পাঞ্জেরী
September 27, 2016 12:47 pm
Link Copied!

Electricনিজস্ব প্রতিবেদক : সাভারের আমিনবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে আমিনবাজার বাসস্ট্যান্ডের আবদুল আলী মার্কেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই শ্রমিক আহত হয়েছেন। তাদের সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে আবদুল আলী মার্কেটে অবস্থিত রশিদ ডেন্টাল সার্জারি নামের একটি ক্লিনিকে পাঁচ শ্রমিক ডিজিটাল সাইনবোর্ড লাগাচ্ছিলেন। নিচতলা থেকে সাইনবোর্ডটি ওপরে তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই শাহ আলম (২৮), গেদু (২৮), ও সাইদুল (২৬) নিহত হন। এ সময় গুরুতর আহত হন দুজন।