ঢাকাMonday , 26 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

Link Copied!

bondukবরিশাল প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ খোকন খান (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছে। সোমবার ভোরে বাকেরগঞ্জ পৌরসভার ৭ নম্বর রুহিতার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। খোকন খান উপজেলার মধ্য মহেশপুর এলাকার জবেদ আলী খানের ছেলে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন-অর-রশিদ বলেন, রোববার রাত ৮টার দিকে মহেশপুর বাজার থেকে গোয়েন্দা পুলিশ খোকনকে গ্রেপ্তার করে। পুলিশ তাকে নিয়ে রুহিতার পাড়ে অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করলে খোকন আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, খোকনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৭টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি শাটারগান, একটি পাইপগান ও ৯টি গুলি উদ্ধার করা হয়েছে।