ঢাকাMonday , 26 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বখাটে উৎপাতে স্কুলছাত্রীর আত্মহত্যা

Link Copied!

suisiedব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ডালিয়া আক্তার (১২) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার রাতে উপজেলার ভলাকুট গ্রামে এ ঘটনা ঘটে। ডালিয়া ভলাকুট গ্রামের ফেলু মিয়ার মেয়ে ও ভলাকুট কে. বি. উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের অভিযোগ, স্থানীয় বখাটে হামিদের উৎপাতে অতিষ্ঠ হয়ে সে আত্মহত্যার পথ বেছে নেয়। ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম বাকি বিল্লাহ জুয়েল জানান, এলাকার বখাটে যুবক হামিদ স্কুলে যাতায়তের সময় প্রায়ই ডালিয়াকে উত্ত্যক্ত করতো। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ হয়েছে। কিছুদিন আগে ডালিয়ার অভিভাবকরা নিরাপত্তার স্বার্থে তাকে ঢাকায় এক আত্মীয়ের বাসায় রেখে কয়েকদিন পর বাড়িতে নিয়ে আসেন। এরপরও উত্ত্যক্ত করা বন্ধ হয়নি। বখাটে হামিদের উৎপাত সইতে না পেরেই ডালিয়া আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের বলেন, স্কুল ছাত্রীর আত্মহত্যার খবর পেয়ে রাতেই স্থানীয় চাতলপাড় পুলিশ ফঁড়ির সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করেছে।
চাতলপাড় পুলিশ ফঁড়ির ইনচার্জ ফিরোজ আহাম্মেদ মোল্লা জানান, নিহতের পরিবারের অভিযোগ হামিদ তাদের মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করতো। তবে প্রাথমিক ভাবে জানতে পেরেছি, ওই ছেলে তার সৎ মায়ের সাথে রাগ করে বছর খানেক ধরেই বাড়িতে থাকেনা। তাছাড়া পরিবার থেকে মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল।