ঢাকাMonday , 26 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহেদ-রিয়ার ‘সেনাপতি’

Link Copied!

shahed_riyaবিনোদন প্রতিবেদক : ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি বড় পর্দাতেও কাজ করছেন শাহেদ শরীফ। এবার টলিউড অভিনেত্রী রিয়া সেনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন তিনি। ‘সেনাপতি’ শিরোনামের এ সিনেমাটির মাধ্যমে টলিউডের সিনেমায় পা রাখছেন তিনি। রিংগো ব্যানার্জির পরিচালনায় এ সিনেমায় শাহেদ-রিয়ার সঙ্গে আরো অভিনয় করবেন কলকাতার নায়ক পরমব্রত।
সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে গতকাল বুধবার ঢাকা ছেড়ে কলকাতা গিয়েছেন শাহেদ। চলতি সপ্তাহে ভারতের বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হবে বলে জানা যায়।
এ প্রসঙ্গে শাহেদ বলেন, “অনেক দিন আগে রিংগোর পরিচালনায় কাজ করেছি। এরপরে বলা চলে অনেক দিন আগেই ‘সেনাপতি’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। তবে শুটিং শুরুর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় এতদিন খবরটি বলা হয়নি।”
কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি রিয়া সেন সর্বশেষ ঢালিউডের ‘হিরো ৪২০’ শিরোনামের সিনেমায় কাজ করেছেন। এদিকে কলকতার পরিচালক রিংগো ব্যানার্জি অভিনেত্রী শমী কায়সারকে বিয়ে করে একটা সময় ঢাকার মিডিয়ায় বেশ আলোচিত হন। সে সময় ঢাকায় বেশ কিছু নাটক, মিউজিক ভিডিও আর বিজ্ঞাপন নির্মাণ করে জনপ্রিয়তাও পেয়েছিলেন।