ঢাকাSunday , 25 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ছেলের হাতে বাবা খুন

Link Copied!

MARDERময়মনসিংহ প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সকাল ৮টার দিকে উপজেলার চন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মমতাজ আলী (৬০) ওই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ছেলের নাম ওমর আলী (২০)।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম খান বলেন, ‘মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন হয়েছে বলে জানা গেছে। লাশ উদ্ধার করে থানায় আনা হচ্ছে।
এদিকে ছেলের হাতে বাবা খুনের ঘটনায় পরিবারের সদস্যরা হতবাক। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে ওমর পলাতক রয়েছেন। মমতাজ আলীর মেয়ে লায়লা বেগম বলেন, ‘আমার ভাই ওমর আলী মাদকাসক্ত। সকালে বাবার কাছে টাকা চান ওমর আলী। টাকা দিতে অস্বীকৃতি জানালে ওমর ক্ষুব্ধ হয়ে বাঁশ দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়।’