ঢাকাSunday , 25 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেন্দ্রীয় কারাগারের জেলারকে প্রাণনাশের হুমকি

Link Copied!

humkiনিজস্ব প্রতিবেদক : ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার আলমকে খুদে বার্তা পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। পরে তিনি এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করে জেলার নেছার আলম।
তিনি বলেন, ‘শনিবার এ হুমকি দেওয়া হয়। খুদে বার্তায় বলা হয়, আমাদের চার নেতার (কামারুজ্জামান, আলী আহসান মুজাহিদ, সালাউদ্দিন কাদের ও মতিউর রহমান নিজামী) মৃত্যুদণ্ডে সরকারকে সহযোগিতা করায় আপনি আমাদের পরবর্তী টার্গেট। আমরা আপনাকে সপরিবারে খতম করে দেব। পরে বিষয়টি প্রথমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। তারাই জিডি করতে নির্দেশ দেন।’
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, থানায় জিডি হয়েছে। একজন অফিসার দিয়ে তদন্ত করা হচ্ছে। কারা এ হুমকি দিয়েছে তাই এখন খুঁজে বের করা হবে।