ঢাকাSunday , 25 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উদ্ধার হয়নি ঢামেকে চুরি হওয়া শিশু

Link Copied!

dmcনিজস্ব প্রতিবেদক : চার দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে চুরি হওয়া তিন মাসের শিশু খাদিজাকে।
রোববার সকালে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, ঘটনার পর অপরাধী শনাক্তে হাসপাতালের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। একজন নারী শিশু খাদিজাকে নিয়ে গেছেন। তাকে চিহ্নিত করার চেষ্টা চলছে। হাসপাতালের ভিডিও ফুটেজ দেখার পাশাপাশি আগের রেকর্ড বিশ্লেষণ করা হচ্ছে। আশা করা যাচ্ছে শিগগিরই শিশুটি উদ্ধার হবে।
মা নাছিমা বেগম জানান, তাদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি এলাকায়। তার স্বামী বাহাদুর ঢালী ব্রেন টিউমারে আক্রান্ত হলে আড়াই মাস আগে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করানো হয়। দুই মেয়ে স্বর্ণা (১০) ও খাদিজাকে নিয়ে হাসপাতালেই ছিলেন তারা।
খাদিজা চুরি হওয়ার তিন দিন আগে এক নারী তার মা নাছিমার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। বৃহস্পতিবার দুপুরে চুরি হওয়ার আগে খাদিজা ছিল তার বড় বোন স্বর্ণার কাছে। এ সময় ওই নারী জামা কিনে দেওয়ার কথা বলে খাদিজাকে কোলে নিয়ে হাসপাতালের বাইরে যান। এরপর স্বর্ণাকে তার মায়ের কাছে পাঠিয়ে তিনি পালিয়ে যান।
হাসপাতালের উপপরিচালক আবদুল গনি বলেন, শিশু চুরির ঘটনায় তদন্ত চলছে। এ ঘটনায় হাসপাতালের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।