ঢাকাSaturday , 24 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্যাম্পাকো থেকে আরো এক লাশ উদ্ধার

Link Copied!

Dead Bodyগাজীপুর প্রতিনিধি : টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানা থেকে আরো এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর সোয়া ২টার দিকে গলিত মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহটি গলে যাওয়ায় তা নারী না পুরুষের এই ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
এই নিয়ে ট্যাম্পাকো দুর্ঘটনায় ৩৬টি মৃতদেহ উদ্ধার করা হল। এর মধ্যে ২৯জনের পরিচয় শনাক্ত হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ১১জন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আক্তারুজ্জামান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর সকালে টঙ্গীর বিসিক শিল্প নগরীর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ড ঘটে।