ঢাকাSaturday , 24 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘাটাইলে ১৪৪ ধারা জারি

Link Copied!

1442টাঙ্গাইল প্রতিনিধি : সাংসদ আমানুর রহমান খান রানা গ্রুপ ও স্থানীয় আওয়ামী লীগের একটি গ্রুপ একই সময়ে সমাবেশ ডাকায় ঘাটাইলের হামিদপুর বাসস্ট্যান্ড এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত এই আদেশ জারি থাকায় ওই স্থানে মিছিল, মিটিং ও সভা-সমাবেশ বন্ধ থাকবে।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, বিকেলে ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড চত্বরে রানার সমর্থকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। একই সময় ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের একটি পক্ষ মিছিল ও সমাবেশের আয়োজন করে। দুটি পক্ষের একই স্থানে সমাবেশের আয়োজন করায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।