ঢাকাSaturday , 24 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগমারায় স্বামীকে হত্যার অভিযোগ, স্ত্রী আটক

Link Copied!

Handcuffরাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় সাজ্জাদ আলী (২৮) নামে এক যুবককে তার স্ত্রী বালিশ চাপা দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে উপজেলার রঘুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাজ্জাদ আলী ওই গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। এ ঘটনায় স্থানীয়রা সাজ্জাদ আলীর স্ত্রী খুশি বেগমকে (২৬) আটক করে পুলিশে দিয়েছেন।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন জানান, খুশি বেগমের বাবার বাড়ি জেলার মোহনপুর উপজেলার চাঁচিপাড়া গ্রামে। প্রায় আট বছর আগে সাজ্জাদ আলীর সঙ্গে তার বিয়ে হয়। সম্প্রতি গভীর রাতে এক যুবকের সঙ্গে মোবাইলে কথা বলা নিয়ে খুশির সঙ্গে সাজ্জাদের ঝগড়া হয়। এর জের ধরে খুশি তার বাবার বাড়ি চলে যান। ঈদে সাজ্জাদ তাকে বাড়িতে নিয়ে আসেন। শুক্রবার রাতে সাজ্জাদ আলীর লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, শনিবার বেলা ১১টার দিকে সাজ্জাদ আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে।