ঢাকাSaturday , 24 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে দুর্ঘটনায় ৯ পুলিশ সদস্য আহত

Link Copied!

Accidentরাজশাহী প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারসহ ৯ পুলিশ সদস্য আহত হয়েছেন।শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রসুলপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন- বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল, ডিবি পুলিশের এসআই আলমগীর, এসআই সোহেল রানা, এএসআই মো. গোলাম মোস্তফা, কনস্টেবল রাশেল আলী, মো. সেলিম, জাহাঙ্গীর, রাসেল ও গাড়িচালক শাহীন।
চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের ওসি হামিদুর রশিদ জানান, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের একটি দল অভিযান থেকে ফেরার পথে রসুলপুর মোড়ে ডিবি পুলিশের বহনকারী মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারালে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ৯ পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল ও চালক শাহীনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।