ঢাকাFriday , 23 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে স্বর্ণের বারসহ চোরাচালানি আটক

Link Copied!

Goldযশোর প্রতিনিধি : বেনাপোল সীমান্ত থেকে ১২ পিস (১ কেজি ৩০০ গ্রাম) বিদেশি স্বর্ণের বারসহ আশানুর রহমান (৩০) নামে এক চোরাচালানিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার দুপুরে বেনাপোল সীমান্তের শিকড়িচারা বটতলা নামক তাকে আটক করা হয়। আটক আশানুর বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নুর ইসলামের ছেলে।
আশানুর জানায়, সে ওই স্বর্ণ দৌলতপুর গ্রামের হানেফ আলীর ছেলে রাজ্জাকের ২৫০ টাকা জন হিসেবে বেনাপোল বাজার থেকে বহন করে দৌলতপুর নিয়ে যাচ্ছিল। পথে বিজিবির তাকে আটক করে।
যশোর ২৬ বিজিবির উপ-অধিনায়ক লিয়াকত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার সাইফুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল আশানুরকে ১২ পিস স্বর্নের বারসহ আটক করে। যার আনুমানিক বাজার মূল্য অর্ধকোটি টাকা।
তিনি জানান, আটক আশানুরকে স্বর্ণ পাচারের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।