ঢাকাFriday , 23 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে হিজবুত তাহরীর সদস্য গ্রেপ্তার

Link Copied!

Handcuffযশোর প্রতিনিধি : যশোরে হিযবুত তাহরীরের পরোয়ানাভুক্ত এক সদস্যকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ সদস্যরা। আটক আবদুস সালাম (৪৫) যশোর সদর শহরের ধর্মতলা মোড় এলাকার মোহর আলীর ছেলে। শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র‌্যাব বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের মেজর আব্দুল্লাহ আল মেহেদীর নেতৃত্বে র‌্যাব সদস্যরা যশোর শহরের ধর্মতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর সক্রিয় সদস্য আবদুস সালাম (৪৫) আটক করেছে। তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।