ঢাকাFriday , 23 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০১৯ সালের আগে নির্বাচন নয়!

Link Copied!

Shajahanকুড়িগ্রাম প্রতিনিধি : ২০১৯ সালের আগে নির্বাচন নয়। আর সেই নির্বাচনে দল বাঁচানোর স্বার্থে বিএনপিকে অংশ নিতেই হবে। মধ্যবর্তী নির্বাচনের কোনো সুযোগ নেই। আজ শুক্রবার কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দরের উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের ১১৮টি নদী খনন করা হবে। ইতিমধ্যে ১ হাজার কিলোমিটার নদীপথ খনন করা হয়েছে। সাম্প্রতিক সময়ে লঞ্চডুবির বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে এটি দুর্ঘটনায় পড়েনি। নদীর ভাঙনজনিত কারণে এটি দুর্ঘটনায় পড়ে প্রাণহানি হয়েছে।
মন্ত্রী বলেন, ৪২ বছরের উন্নয়ন বঞ্চিত দেশের ঐতিহ্যবাহী চিলমারী নৌবন্দর উন্নয়নে যা কিছু করা প্রয়োজন তাই করা হবে।
পরে তিনি সোনাহাট স্থলবন্দরের অধিগ্রহণকৃত ১৫ একর জমির ৫০ জন মালিককে ক্ষতিপূরণের ৭ কোটি ২৪ লাখ ৭৫ হাজার ৭৮৭ টাকার চেক হস্তান্তর করেন। এ সময় তিনি ৩৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে স্থলবন্দরের অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করেন।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমান মোস্তাক, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক মো. জাফর আলী, জেলা প্রশাসক খান মো. নুরুল আমীন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোস্তফা, সিঅ্যান্ডএফ সভাপতি জুয়েল আহমেদ প্রমুখ।