ঢাকাFriday , 23 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গিবাদ সব কিছুর বিরুদ্ধে

Link Copied!

samsurনিজস্ব প্রতিবেদক : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, জঙ্গিবাদ সব কিছুর বিরুদ্ধে। শুক্রবার সকালে রাজধানীর নটরডেম কলেজে ‘৭ম জাতীয় পরিবেশ উৎসব’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুর রহমান বলেন, ‘জঙ্গিবাদ সব কিছুর বিরুদ্ধে। মানবিকতার বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে ও প্রকৃতির বিরুদ্ধে। যা স্বাভাবিকতার বিরুদ্ধে তা প্রকৃতির বিরুদ্ধে। জঙ্গিবাদ, খুন-খারাবি দেশ, জাতি ও সমাজের উপর মারাত্মক প্রভাব ফেলে।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ আজ জঙ্গিবাদ ও প্রকৃতিবিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্য প্রকৃতিকে রক্ষা করবে। এটা আকাশ-বাতাস, মাটি-কৃষি সমস্ত কিছুকে রক্ষা করবে। আর এই রক্ষা করার বিরুদ্ধে বাংলাদেশে একটা জাগরণ সৃষ্টি হয়েছে। সেটাকেই আমি বলেছি জাতীয় ঐক্য।’
নটরডেম কলেজ নেচার স্ট্যাডি ক্লাব আয়োজিত পরিবেশ উৎসবের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ হেমন্ত পিয়াস রোজারিও। সভায় আরো উপস্থিতি ছিলেন লেখিকা সেলিনা হোসেন।