ঢাকাThursday , 22 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেলিমা রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Link Copied!

selimaনিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। নাশকতার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় এ পরোয়ানা জারি করা হয়। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরোয়ানা জারি করা উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন-বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, বিএনপির কার্যনিবাহী কমিটির সদস্য সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, বিএনপি নেতা মীর সরাফত আলী সফু, বিএনপি নেতা আজিজুল বারী হেলাল।মামলায় ২০ আসামির মধ্যে পাঁচজন জামিনে, একজন জেলে আর বাকি ১৪ জন পলাতক রয়েছেন।
২০১৫ সালের ২ ফেব্রুয়ারি বিএনপির ডাকা হরতাল চলাকালে পল্লবী থানা এলাকায় নাশকতার অভিযোগ মামলাটি দায়ের করে পুলিশ।২০১৬ সালের প্রথম দিকে শিমুল বিশ্বাসসহ ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।