ঢাকাWednesday , 21 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাল দেশে ফিরছেন খালেদা জিয়া

Link Copied!

khaledaনিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।এদিন বিকেল ৫টায় সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানে তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে। একই ফ্লাইটে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সৌদি আরব যাওয়া তার উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, একান্ত সচিব আবদুস সাত্তার, আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ ও গৃহকর্মী ফাতেমা বেগমও ফিরবেন।
এদিকে হজ পালন শেষে খালেদা জিয়া দেশে পৌঁছালে বিমানবন্দনে তাকে সংবর্ধনা দেবেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ উপলক্ষে ঢাকা মহানগর বিএনপির প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের বাদশা সউদ বিন আবদুল আজিজের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে সেখানে অবস্থান করছেন বিএনপি নেত্রী ও তার পরিবার। গত ৮ সেপ্টেম্বর ঢাকা থেকে খালেদা জিয়া ও লন্ডন থেকে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা জেদ্দায় যান।
হজ পালনের পর সোমবার সৌদি আরবের মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা জিয়ারত করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে রোববার বিএনপি চেয়ারপারসন তার ছেলে তারেক রহমান এবং পরিবারের অন্য সদস্যদের নিয়ে মদিনায় পৌঁছান। তারা সেখানে দেশ ও দেশবাসীর কল্যাণে দোয়া করেন। মসজিদে নববীতে নামাজ আদায় ও ইবাদত-বন্দেগি করেন। আর শনিবার কাবা শরীফে বিদায়ী তাওয়াফ করেন বিএনপি চেয়ারপারসন।
এদিকে বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার সঙ্গে হজ পালন শেষে লন্ডন ফিরে যাবেন তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।