ঢাকাWednesday , 21 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিপণ দাবিতে ১০ জেলেকে অপহরণ

Link Copied!

Kidnefবাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চান্দেশ্বর এলাকা থেকে মুক্তিপণ দাবিতে ১০ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী।অপহৃত জেলেদের বাড়ি পিরোজপুর ও বরগুনার পাথরঘাটা উপজেলায়।জেলে-মহাজন সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পূর্ব সুন্দরবনের চান্দেশ্বর এলাকায় জেলেরা মাছ ধরছিল। এ সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা নৌকাসহ ১০ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা অপহৃত জেলেদের কাছে মুক্তিপণ বাবদ জনপ্রতি ৫০ হাজার টাকা করে দাবি করেছে বলে জানিয়েছেন মহাজনরা।সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোহাম্মদ হোসেন বলেন, ‘অপহরণের বিষয়টি জেলে ও মহাজনদের পক্ষ থেকে কেউ অবহিত করেনি।’