ঢাকাWednesday , 21 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঘরে, প্রাণ গেল ঘুমন্ত দম্পতির

Link Copied!

busরাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে চালক ঘুমিয়ে পড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়ে। এ ঘটনায় ঘুমন্ত দম্পতি নিহত হয়েছেন।মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে রাজশাহী মহানগরীর বহরমপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দুজন হলেন বহরমপুর রেলক্রসিং এলাকার বশির হোসেন (৪০) ও তার স্ত্রী রেশমা বেগম (৩৫)। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ জানান, রাত ২টার দিকে কেয়া পরিবহনের একটি বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। বহরমপুর রেলক্রসিং এলাকায় এসে চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বশিরের বাড়িতে ঢুকে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় বশির ও তার স্ত্রী নিহত হন।
তিনি আরো বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের নিচ থেকে তাদের লাশ উদ্ধার করে। আহত ব্যক্তিদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবুল কালাম আজাদ (৫৩) নামে ওই বাসের এক যাত্রী বলেন, ‘দুর্ঘটনার কিছুক্ষণ আগ থেকেই বাসের চালক তন্দ্রাচ্ছন্ন ছিলেন। কয়েকবার তাকে সতর্কও করেন যাত্রীরা। পরে বহরমপুর রেলক্রসিং এলাকায় চালক সরাসরি বাড়ির ভেতরে গাড়ি ঢুকিয়ে দেন। এতে এই হতাহতের ঘটনা ঘটে।’