ঢাকাWednesday , 21 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভিন্নরূপে আফজাল নিকোলাস

Link Copied!

nicolasবিনোদন প্রতিবেদক : দর্শকের কাছে এবার ভিন্নরূপে ধরা দিলেন আলী আফজাল নিকোলাস। সাউন্ডটেকের ব্যানারে নিকোলাস এবার দর্শকের জন্য নিয়ে আসছেন ‘ব্যস্ততা’ শিরোনামের গানের মিউজিক ভিডিও। ইতোমধ্যেই গানটির টিজার নিকোলাসের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
গানটির মিউজিক ও সুর করেছেন ডিজে আক্স (আব্দুল করিম সিরাজী)। গানের কথা লিখেছেন- নিকোলাস। গানটির মডেল হিসেবে অভিনয় করেছেন- উপস্থাপক ও মডেল লাবন্য ও জাকি লাভ। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন জাহিরুল ইসলাম খান রিঙ্কন। রাজধানীর বিভিন্ন লোকেশনে গানটির দৃশ্যধারনের কাজ সম্পন্ন হয়েছে।
এ প্রসঙ্গে নিকোলাস বলেন, ‘আমার আগের গানের চেয়ে এই গানটি একদমই আলাদা। বর্তমান সময়ে রাজধানীতে যেভাবে মানুষ ব্যস্ত হয়ে পড়েছেন, তারই ঝলক পাওয়া যাবে গানের ভিডিওতে। তাছাড়া দর্শকরাও পাবেন বেশকিছু চমক। আশা করি, ডিজে ঘরানার গানটি দর্শকদের ভালো লাগবে। খুব শিগগিরই পুরো গানের মিউজিক ভিডিওটি দেখতে পাবেন দর্শক।’ এর আগে আলী আফজাল নিকোলাসের `রাত-দুপুরের গল্প` শিরোনামের গানের মিউজিক ভিডিওটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিল।