ঢাকাTuesday , 20 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ইয়াবা ও অস্ত্রসহ আটক ২

Link Copied!

armsচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাঁও থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবা বড়ি ও একটি দেশীয় তৈরি এলজিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এদের আটক করা হয়। আটককৃতরা হলো অস্ত্র ব্যবসায়ী বিধান কৃষ্ণ ঘোষ (২৮) ও ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ সোহেল (১৯)।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির জানান, গোপন সূত্রে খবর পেয়ে নগরীর চান্দগাঁও থানাধীন বাদশা চেয়ারম্যান ঘাটাস্থ আব্দুল মান্নান সওদাগরের বাড়ি এলাকা অভিযান চালিয়ে বিধান কৃষ্ণ ঘোষকে আটক করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
চান্দগাঁও থানা পুলিশের পৃথক একটি দল থানাসংলগ্ন আহমদুল্লাহ ভান্ডারি হোটেলের সামনে অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবা বড়িসহ মোহাম্মদ সোহেলকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।