ঢাকাTuesday , 20 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুতুবদিয়ায় ট্রলারডুবি, নিখোঁজ ১০

Link Copied!

boatকক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের কুতুবদিয়ায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের আকবর বলী ঘাটে এ ঘটনা ঘটে। এতে ১০ জন নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ড, পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজ চালাচ্ছে।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অংসা থোয়াই জানান, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে একটি ট্রলার কুতুবদিয়ায় আসছিল। পথে কুতুবদিয়ার আকবর বলী ঘাট এলাকায় ট্রলারটি ডুবে যায়।
কোস্টগার্ড কুতুবদিয়া স্টেশনের ইনচার্জ সুচিং অং জানান, স্থানীয়দের সহায়তায় ৪০ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এখন নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।