ঢাকাTuesday , 20 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Link Copied!

bsfলালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হজরত আলী (২৭) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে। হজরত আলী দহগ্রাম ইউনিয়নের ফকিরপাড়ার আমির হোসেনের ছেলে।
বিজিবি-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী এসব তথ্য নিশ্চিত করেছেন।
আহমেদ বজলুর রহমান হায়াতী জানান, সাত-আটজনের একদল বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে গেলে বিএসএফ গুলি করে। এ সময় ছয়-সাতজন পালিয়ে গেলেও গুলিতে হজরত আলী মারা যান। তার লাশ ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে।