ঢাকাFriday , 7 November 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার গাড়িবহরে এ্যানি-টুকুর উপর ‘হামলা’

Link Copied!

Ani-tukuনিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে থাকা দলের ছাত্র-বিষয়ক সম্পাদক বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর উপর ‘হামলা’র ঘটনা ঘটেছে। সকালে রাজধানীর শেরে বাংলা নগরের বিজয় সরণির মোড়ে এ ঘটনা ঘটে।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বেগম খালেদা জিয়া সকালে জিয়াউর রহমানের সমাধিতে যান। খালেদা জিয়ার আগমণ উপলক্ষ্যে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা সমাধিস্থলকে ঘিরে অবস্থান নেন। এ সময় পদবঞ্চিত ছাত্রদল নেতারা আনিসুর রহমান তালুকদার খোকনের নেতৃত্বে বিজয় সরণি মোড়ে অবস্থান নেয়।
বেলা ১১টার দিকে খালেদা জিয়ার গাড়িবহর যখন সেখানে যায় তখন পদবঞ্চিত ছাত্রদল নেতারা বর্তমান ছাত্রদল কমিটি ও এ্যানি-টুকুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় খালেদা জিয়ার গাড়িবহরে থাকা এ্যানি-টুকুকে দেখে পদবঞ্চিত ছাত্রদলের নেতারা হামলা চালায়। পরে আনিসুর রহমান তালুকদার খোকন হামলাকারীদের ফিরে আনেন।
এসময় এ্যানি-টুকু কৌশলে অন্য গাড়িতে করে জিয়াউর রহমানের সমাধিপ্রাঙ্গণে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পদবঞ্চিত ছাত্রদল নেতা তরিকুল ইসলাম টিটু বলেন, ‘আমাদের অন্যতম দাবি ছিল বিএনপির ছাত্রবিষয়ক ও সহ-ছাত্রবিষয়ক পদ থেকে এ্যানি ও টুকুর অব্যহতি। সেই সঙ্গে ম্যাডামের (খালেদা জিয়া) কোনো প্রোগ্রামে তাদের দেখা যাবে না। আজ তাদেরকে ম্যাডামের গাড়িবহরে দেখে আমর হতবাক হয়েছি। তাই বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাদের গাড়িতে হামলা চালিয়েছে। পরে আমাদের হস্তক্ষেপেই তারা রক্ষা পেয়েছে।’
তিনি বলেন, ‘ম্যাডামের গাড়িবহরে আমাদের হামলা চালানোর কোনো উদ্দেশ্যই ছিল না। এটা অত্যান্ত ন্যাক্কারজনক ও দলের জন্য ক্ষতিকর। আমরা আগে থেকেই ধারণা করেছিলাম বর্তমান কমিটির লোকজন ঝামেলা করবে। তাই আমরা জিয়াউর রহমানের মাজার থেকেই অনেক দূরে অবস্থান করছিলাম।’