ঢাকাFriday , 7 November 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিয়া নয়, সেনা হত্যাকারী তাহের

Link Copied!

fakhrul-নিজস্ব প্রতিবেদক : ৩ নভেম্বর জাতীয় চার নেতা হত্যাকাণ্ড ও খালেদ মোশাররফকে হত্যার জন্য জিয়াউর রহমান দায়ী এমন অভিযোগের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জিয়াউর রহমান ওই সময় গৃহবন্দী ছিলেন। তিনি কোনো ষড়যন্ত্র কিংবা চক্রান্তের সঙ্গে জড়িত নন। বিপ্লবের মাধ্যমে সিপাহী-জনতা তাকে বন্দিদশা থেকে মুক্ত করে। বরং কর্নেল তাহেরের নির্দেশেই সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়।’
শুক্রবার সকালে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।
‘২০১৯ সালের আগে নির্বাচন নয় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফখরুল বলেছেন, ‘জনগণ আন্দোলনের মাধ্যমে নতুন নির্বাচনের দাবি আদায় করবে।’
‘জিয়াউর রহমান আইএসআই’র এজেন্ট, তার খেতাব কেড়ে নেয়া উচিৎ’ খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুলের বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘এটা প্রলাপ ছাড়া আর কিছুই নয়।’
এসময় তিনি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি অর্থবহুল নির্বাচনের জন্য আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।