বিশেষ প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় আগামী ২২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার সচিবালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী আরো জানান, এ প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা যাবে।

