নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে রাজধানী ফিরছে চিরচেনা রূপে। ঢাকা আবার কোলাহলমুখর হয়ে উঠছে।রোববার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্যই চোখে পড়েছে।
ঈদের ছুটিতে লাখ লাখ মানুষ যেভাবে নগর ছেড়েছিল, আবার তেমনি ফিরে আসছে। বৃহস্পতিবার থেকেই অফিস-আদালত খুললেও অনেকটা ঢিলেঢালাভাবে কার্যক্রম চলেছে। তবে আজ থেকে পুরোদমে শুরু হয়েছে বিভিন্ন অফিস-আদালতের কার্যক্রম। তাই আজ গণপরিবহনেও দেখা গেছে আগের মতোই ভিড়।
গাবতলী, কল্যাণপুর, টেকনিক্যাল, শ্যামলী, গুলিস্তান, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় অফিসগামী মানুষের ভিড় দেখা গেছে।

