ঢাকাSaturday , 17 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাঁচামরিচের দাম বেড়েছে দ্বিগুণ

Link Copied!

Chiliঅর্থনৈতিক প্রতিবেদক : গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কাচাঁমরিচের দাম বেড়েছে দ্বিগুণ। রাজধানীর হাজারীবাগ, নিউমার্কেট, কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি কাঁচামরিচ ৮০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ২০০ টাকায়। দোকানিদের মতে, পবিত্র ঈদুল আজহার ছুটির কারণে সরবরাহ ঠিক না থাকায় এ দাম বৃদ্ধি হয়েছে।
এছাড়া প্রতি কেজি করলা ৪০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা, কাঁকরোল ৬০ টাকা থেকে ৮০ টাকা, বেগুন ৫০ টাকা থেকে বেড়ে ৫০ টাকায়। অন্যান্য সবজি গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে, ঝিঙা ৬০ টাকা, বরবটি ৫০-৬০ টাকা, টমেটো ৮০ টাকা, বাধা কপি ৪০ টাকা (প্রতি পিস), ফুল কপি ৩০-৪০ টাকা (প্রতি পিস), চিচিঙ্গা ৪০ টাকা, শিম ৮০ টাকা, পেঁপে ২৫ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, কচুর লতি ৫০ টাকা, কচুরমুখী ৪০ টাকা, আলু ২০-২২ টাকা, ধুন্দল ৪০ টাকা, গাঁজর ৫০ টাকা এবং পটল ৩৫ টাকা। প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৮০ টাকায়। প্রতি হালি লেবু ২০-৪০ (মান ভেদে) এবং কাঁচকলা হালি ২৫-৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এ ছাড়া মাছ ও মাংসের বাজার স্থিতিশীল রয়েছে।
ঈদ উল আজহার ছুটির রেশ না কাটার কারণে বাজারে বেশিরভাগ দোকান বন্ধ থাকতে দেখা গেছে। ক্রেতাও দেখা যায়নি তেমন।