ঢাকাFriday , 7 November 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারেককে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলছে

Link Copied!

hasan-mahmudনিজস্ব প্রতিবেদক : ‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলছে’ বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি ।
‘শেখ মুজিব মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছেন’ তারেক রহমানের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আপনারা জানেন তারেক রহমানের বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে। বিচার বিভাগ স্বাধীন, তাকে ফিরিয়ে আনা একটি আইনি প্রক্রিয়া। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে সেই আইনি প্রক্রিয়ার কাজ চলছে।’
‘তারেক রহমান প্রকৃত পক্ষে একজন কাপুরুষ’ উল্লেখ করে তিনি বলেন, ‘২০০৮ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের কাছে রাজনীতি না করার মুচলেকা দিয়ে দেশ ছেড়ে গিয়েছিলেন। এখন তিনি নিরাপদ দূরত্বে লন্ডনে বসে মিথ্যাচার করছেন। তার এই কুৎসিত মিথ্যাচার গভীর ষড়যন্ত্রেরই অংশ। তিনি মূলত স্বাধীনতা বিরোধী অপশক্তির ক্রীড়ানক হিসেবেই আমাদের সুমহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চান।’
সাবেক এ বন মন্ত্রী বলেন, ‘বিএনপি নাকি আজ বিপ্লব ও সংহতি দিবস পালন করছে। প্রকৃতপক্ষে এটি একটি কালো দিবস এবং সৈনিক হত্যা দিবস। সেদিন জেনারেল খালেদ মোশাররফ, কর্নেল হুদা, মেজর হায়দারসহ বহু সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। এছাড়া জিয়াউর রহমান প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানের গুপ্তচরবৃত্তি করেছেন।’
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক আব্দুস সোবাহন গোলাপ, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কার্য নির্বাহী কমিটির সদস্য সুজিত নন্দি রায়, এস এম কামাল হোসেন প্রমুখ।