ঢাকাSunday , 11 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজিমপুরে জঙ্গি আস্তানায় পুলিশি অভিযান : নিহত ১

দৈনিক পাঞ্জেরী
September 11, 2016 12:56 am
Link Copied!

azimpur-police-operation
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় জঙ্গিদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত একজন পুরুষ। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি। শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। অভিযানে গুলিবিদ্ধ এক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের লালবাগ জোনের উপ-কমিশনার (ডিসি) ইব্রাহীম খান জানান, জঙ্গিদের হামলায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পাঁচ সদস্য আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে লাভলু ও রামচন্দ্রকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। বাকিরা হলেন জহির উদ্দিন, শাজাহানসহ ও লাভলু।
জঙ্গি সন্দেহে আহত এক নারীকে হাত-পা বাঁধা অবস্থায় ঢামেকে নেয়া হয়েছে। আহত নারীর নাম শারমীন (২৫) বলে জানা গেছে। আরো দুই নারীকেও এসময় আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এদিকে ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার সাহাবুদ্দিন কোরাইশি ঘটনাস্থল থেকে বলেন, কাউন্টার টেরোরিজমের সঙ্গে গুলিবিনিময়কালে এক পুরুষ জঙ্গি নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী জঙ্গিসহ ৫ পুলিশ সদস্য। এদের মধ্যে আহত নারী জঙ্গিসহ মোট তিনজনকে আটক করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে আজিমপুরে ঘটনাস্থলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক কথা বলেন তিনি।