ঢাকাFriday , 9 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওসাসুনার বিপক্ষেই ফিরছেন রোনালদো

Link Copied!

Ronaldoস্পোর্টস ডেস্ক : কদিন আগে টুইট করে শিগগিরই মাঠে ফেরার কথা জানিয়েছিলেন। এবার ভক্তদের আরো বড় সুখবর দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আগামী শনিবার লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়েই দুই মাস পর মাঠে ফিরছেন রিয়াল মাদ্রিদ তারকা।
জুলাইয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে দিমিত্রি পায়েতের ট্যাকলে হাঁটুতে চোট পেয়েছিলেন। তারপর থেকেই মাঠের বাইরে রোনালদো। দলের সেরা তারকাকে ছাড়াই এরই মধ্যে লা লিগায় দুই ম্যাচ খেলে ফেলেছে রিয়াল।
রোনালদোকে ছাড়া দুটি লিগ ম্যাচেই অবশ্য জয় পেয়েছে জিনেদিন জিদানের দল। কিন্তু রোনালদোবিহীন রিয়াল মাদ্রিদের খেলা কিংবা জয় কি আর দলটির সমর্থকদের পূর্ণ আনন্দ দিতে পারে? তাই তো রিয়াল সমর্থকদের মনে প্রশ্ন- কবে মাঠে ফিরবেন রোনালদো?
মাঠে ফেরার দিনক্ষণটা নিজেই জানালেন পর্তুগিজ মহাতারকা। বৃহস্পতিবার একটি প্রচারণামূলক ইভেন্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘ হ্যাঁ, আমি খেলব (ওসাসুনার বিপক্ষে)।’
ওসাসুনার বিপক্ষে সর্বশেষ ম্যাচে লিগে ২০১৪ সালে সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-০ গোলে জিতেছিল রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে রোনালদো করেছিলেন জোড়া গোল। আবার বার্নাব্যুতে সেই দলটির বিপক্ষে ম্যাচ দিয়েই দীর্ঘদিন পর মাঠে ফিরছেন সিআর-সেভেন।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার রাত ৮টায়। এর চার দিন পর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে রোনালদোর প্রাক্তন ক্লাব স্পোর্টিং লিসবনের বিপক্ষে খেলবে জিদানের দল।