ঢাকাThursday , 8 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিরক্ষরমুক্ত দেশ গড়তে সবাইকে কাজ করতে হবে

Link Copied!

hasina1নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিরক্ষরমুক্ত দেশ গড়তে সাবইকে একসঙ্গে কাজ করতে হবে। নিজ নিজ জায়গা থেকে সবাই মিলে কাজ করলে নিরক্ষরমুক্ত দেশ গড়ে তোলা সম্ভব হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে এসে সাক্ষরতার হার বাড়িয়ে ৬৫.৫ শতাংশে উন্নত করে। এ জন্য ১৯৯৮ সালে ইউনেস্কো পুরস্কার দেয়। কিন্তু ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এল। তারা আমাদের নেওয়া উদ্যোগগুলো বন্ধ করে দেয়। তখন সাক্ষরতার হার কমে যায়।’ তিনি বলেন, ‘আমরা শিক্ষার প্রসারে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। ২০১০ সালে আধুনিক বিজ্ঞানসম্মত জাতীয় শিক্ষা নীতি আমরা প্রণয়ন করি। যে শিক্ষা নীতিমালা অত্যন্ত আধুনিক। সেখানে ভোকেশনাল প্রশিক্ষণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষার প্রসারে শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে যাচ্ছি। সর্বনিম্ন ৫০০ টাকা, সর্বোচ্চ ২ হাজার টাকা দেওয়া হচ্ছে। এর ফলে ছেলেমেয়েরা পড়াশোনা চালিয়ে যেতে পারছে।’ শেখ হাসিনা বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। সেই সাথে সাথে আমাদের শিক্ষার্থীরা যাতে শুরু থেকে কম্পিউটার শিক্ষাটা পায় সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। রূপকল্প ২০২১ এর মধ্যে বাংলাদেশকে শিক্ষা দিক্ষা সব দিক থেকে উন্নত করব।’
তিনি বলেন, ‘শিক্ষকরাই পারেন উপযুক্ত নাগরিক গড়ে তুলতে।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘বই সাজিয়ে রাখার জন্য নয়। পড়তে হবে। স্বাধীনতার ইতিহাস জানতে হবে। আজ যারা শিক্ষার্থী তারাই তো ভবিষ্যতে নেতৃত্ব দেবে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘কারো কাছে মাথা নিচু করে নয়, বিশ্বসভায় মাথা উঁচু করে চলতে হবে। আমরা সবাই মিলে দেশকে এমনভাবে গড়ে তুলি যাতে সম্মানের সঙ্গে চলতে পারি।’