ঢাকাWednesday , 7 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমাদের মাঝে কিছু একটা আছে

Link Copied!

prosen_hrituবিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় জুটি প্রসেনজিৎ ও ঋতুপর্ণা সেনগুপ্ত। একসঙ্গে অনেক ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেছেন তারা। দীর্ঘ ১৩ বছরের বিরতি ভেঙে ‘প্রাক্তন’ সিনেমার মাধ্যমে সম্প্রতি পর্দায় ফিরেছেন এই জুটি।
প্রসেনজিৎ-ঋতুর মধ্যে খুব ভালো সম্পর্ক এ খবর টলিপাড়ায় নতুন কিছু নয়। কিন্তু মাঝে খবর রটেছিল তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। তবে সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ঋতুর কাছে জানতে চাওয়া হয় তাদের সম্পর্ক নিয়ে।
এ প্রসঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘প্রসেনজিতের সঙ্গে ঠিক কোনো বন্ধুত্ব নেই। আবার শত্রুতাও নেই। কিন্তু আমাদের মাঝে কিছু একটা আছে। তবে কী আছে তা জানি না। কখনো বলতেও পারব না বুম্বা (প্রসেনজিৎ) আমার ক্লোজ ফ্রেন্ড। আবার এটাও বলতে পারব না, যে আমরা কথা বলার টার্মসে নেই। ও (প্রসেনজিৎ) ফোন করলে কথা বলি। আমরা দুজন একে অপরকে সম্মানটা দিই।’
তিনি আরো বলেন, ‘বন্ধুত্বের বিষয়ে বলব- আমাদের মাঝে বন্ধুত্ব নেই। বন্ধুত্ব হবে কী করে? ও তো আমার থেকে অনেক বড়! সকলের দাদা। দাদা অব দ্য ইন্ডাস্ট্রি। যদিও আমার জন্য না।’
প্রসেনজিৎ-ঋতুপর্ণা অভিনীত প্রথম সিনেমা ‘নাগপঞ্চমী’ মুক্তি পায় ১৯৯৪ সালে। ঋতুপর্ণার হিসেব অনুযায়ী একসঙ্গে ৫২টা সিনেমায় অভিনয় করেছেন তারা। ‘প্রাক্তন’ সিনেমা মুক্তির আগে ২০০২ সালে এই জুটির ‘প্রতিহিংসা’ সিনেমাটি মুক্তি পায়।