ঢাকাSunday , 4 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মৌসুমী-মিলনের রোমান্স

Link Copied!

mousumiবিনোদন ডেস্ক : গাজীপুরের হোতাপাড়ায় রোমান্সে মজেছিলেন চিত্রনায়িকা মৌসুমী ও জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান। তবে বাস্তবে নয় হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রির যাত্রী’ সিনেমার গানের দৃশ্যে তাদের রোমান্স করতে দেখা গেছে।
গত ২৫ আগস্ট, রাজধানীর হোতাপাড়ায় ‘প্রাণ যে মানে না/ মন যে বুঝে না/ কোনো কথা শুনে না’ শিরোনামের গানের শুটিং হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর ও লেমিজ। এই গানের সঙ্গে নেচেছেন মৌসুমী-মিলন। গানটির কথা লিখেছেন- পরিচালক হাবিবুল ইসলাম হাবিব ও সুর করেছেন রাজেশ।
এ প্রসঙ্গে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘গত ২৫ আগস্ট, হোতাপাড়ায় ‘প্রাণ যে মানে না/ মন যে বুঝে না/ কোনো কথা শুনে না’ গানের শুটিং করেছি। গানটির কাজ খুব ভালো হয়েছে। এখন দিয়া বাড়িতে এ সিনেমার কিছু দৃশ্যের শুটিং করছি।’
‘রাত্রির যাত্রী’ সিনেমায় মৌসুমী-মিলন ছাড়াও আরো অভিনয় করছেন- সালাহউদ্দিন লাভলু, এটি এম শামসুজ্জামান, শহিদুল আলম সাচ্চু, অরুণা বিশ্বাস, সম্রাট, মারজুক রাসেল, রেবেকা পারভিন, সোনিয়া হোসেন, শিমুল খান, আনান জামান, জিয়া তালুকদার, মুক্তা হাসান, লায়লা নাঈম, সাদিয়া আফরিনসহ অনেকে।