ঢাকাSunday , 4 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মন পাখির খোঁজে ঐশী

Link Copied!

oisheeবিনোদন ডেস্ক : মন পাখির খোঁজে অস্থির সময় কাটছে এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশীর। তবে বাস্তবে নয় ঐশীর গাওয়া ‘অচিন টান’ শিরোনামের নতুন একটি গানের মিউজিক ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।
জাহিদ আকবরের লেখা এ গানের সুর করেছেন বেলাল খান। সংগীতায়োজন করেছেন জেকে মাজলিশ। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন হাসান মাহাদি। সম্প্রতি লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।
২০১২ সালে হৃদয় খানের হাত ধরে সংগীত জগতে পা রাখেন ঐশী। ‘হৃদয় মিক্স-৩’ অ্যালবামে গান গেয়ে প্রশংসাও কুড়ান এই শিল্পী। এরপর ২০১৫ সালে ইমরানের সুর ও সংগীতে প্রকাশিত হয় তার একক অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস’। এ অ্যালবামের পর গানবাংলা চ্যানেলে প্রচারিত ‘দিল কি দয়া হয় না’ গানের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। গান নিয়ে এখন তার যত ব্যস্ততা।