ঢাকাSaturday , 3 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার মুখ খুললেন ক্যাটরিনা

Link Copied!

catবিনোদন ডেস্ক : সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্যাটরিনা কাইফের সঙ্গে ব্রেকআপ নিয়ে কথা বলেন রণবীর কাপুর। এ অভিনেতার পর এবার ব্রেকআপ নিয়ে কথা বললেন ক্যাটরিনাও।
ব্রেকআপের পর জাগ্গা জাসুস সিনেমার জন্য রণবীরের সঙ্গে শুটিং করেছেন ক্যাটরিনা। সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমি যদি কোনো সাধারণ চাকরিও করতাম তবু সব অনুভূতি চাপা দিয়ে আমাকে কাজে ফিরতে হতো। সকল মানুষের অনুভূতি এক এবং আমারও তাই ছিল। একজন মানুষ হিসেবে আপনি এমন একটি জায়গায় সময় কাটাতে চাইবেন যেখানে সবকিছু খুব সহজ। কিন্তু আমি এই মুহূর্তকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং তার মোকাবেলা করেছি।
নিজের মানসিক অশান্তি বর্ণনা করে এ অভিনেত্রী জানান, এটি খুবই কঠিন একটি ব্যাপার কিন্তু কাজের জন্য খুব দ্রুত এ পরিস্থিতি তিনি মানিয়ে নিতে পেরেছেন।
আজব প্রেম কি গজব কাহানি সিনেমার সেটে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রণবীর-ক্যাটরিনার। এরপর চলতি বছরের জানুয়ারিতে ছাড়াছাড়ি হয় এ জুটির। ব্রেকআপের পর ফিতুর সিনেমার প্রচারণা করছিলেন ক্যাটরিনা। কিন্তু সে সময় বিষয়টি নিয়ে কোনো কথাই বলেননি তিনি। বর্তমানে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বার বার দেখো সিনেমার প্রচারণায় ব্যস্ত তিনি। আগামী ২ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।